ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজসংলগ্ন রেললাইনের পাশ থেকে ২৩টি তাজা ককটেল, ২০০ গ্রাম গানপাউডার, একটি ছোরা ও আধা লিটার অকটেন উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।