ককটেল ও বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের একটি বুটিক হাউস থেকে গত সোমবার রাতে ৫৫টি ককটেল ও নয়টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাহমুদুল হাসান (২৯) ও এমদাদুল হক (৩২) নামে দুজনকে আটক করা হয়েছে। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ৫ নম্বর গেটের বিপরীত পাশের পল্লী বুটিক হাউস থেকে ককটেল ও বোমাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।