ককটেল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ককটেল বিক্রির সময় গতকাল শুক্রবার দুপুরে ছয়টি ককটেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মৌচাক জামতলা এলাকার মো. সোহেল রানা (২০), সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রমাটিয়া মুকুন্দগাতী এলাকার অনিক মিয়া (২৫) ও শরীয়তপুরের জাজিরা উপজেলার ইসহাক মাতবরকান্দির উজ্জ্বল হোসেন (২০)। পরে পুলিশ ককটেলগুলো পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করে।  গাজীপুর প্রতিনিধি