ককটেল তৈরির সময় বিস্ফোরণে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার বরইয়া গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. আবুল কাশেম ওরফে জালি কাশেম (৪২) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে সহযোগীরা চিকিৎসার জন্য দ্রুত অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামের পেয়ার আহমঞ্চদ ডিলারের বাড়ির পাশে পানির সেচ মেশিন ঘরে বিকট শব্দ শোনা যায়। এলাকার লোকজন প্রথমে ভয়ে সেদিকে যেতে রাজি হননি। পরে দেখা যায় দু-তিন লোক অন্য একজনকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। পুলিশের ভাষ্যমতে, ককটেল তৈরির সময় যে ব্যক্তি আহত হয়েছেন তিনি হচ্ছেন পাশের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আলী আজমের ছেলে মো. আবুল কাশেম (৪২)। তিনি একজন ককটেল তৈরির কারিগর। বিএনপি-সমর্থক হলেও যারা ককটেল তৈরির জন্য টাকা দেয়, তিনি তাদের জন্যই ককটেল তৈরি করে দেন।