ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সারেংকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সায়েম শেখকে লক্ষ্য করে গত শুক্রবার রাতে ককটেল নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা। সায়েম শেখ জানান, শুক্রবার রাতে সারেংকাঠি এলাকায় থাকা ইউনিয়ন পরিষদে একটি সালিস বৈঠক শেষে বাড়ি ফিরছিলাম। পথে পৌনে ১১টার দিকে বিষ্ণুকাঠি এলাকায় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ করে প্রথমে দুটি ও পরে আরেকটি ককটেল নিক্ষেপ করে। কিন্তু এগুলো লক্ষ্যভ্রষ্ট হয়।  পিরোজপুর প্রতিনিধি