প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকের বাসার তিনটি পৃথক জায়গায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বাসার জানালা, প্রধান ফটক ও গেটে তিনটি ককটেল নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। গত বুধবার রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। নগরের যতরপুরের বাসায় বিস্ফোরণ হলে একদল লোককে শাহজালাল উপশহরের সড়ক দিয়ে চলে যেতে দেখেন বলে বাসার তত্ত্বাবধায়ক জানান। এম এ হক পবিত্র ওমরা পালনে সৌদি আরব রয়েছেন। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।