ককটেল ফাটানোয় পিকেটারকে গণপিটুনি, অবস্থা আশঙ্কাজনক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চাঁন্দগাও থানাধীন মোহরা এলাকায় আজ বুধবার রাত পৌনে আটটার দিকে ককটেল ফাটাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক। তাত্ক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
গুরুতর আহত অবস্থায় ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
চট্টগ্রামের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. শহিদুল্লাহ বলেন, রাত পৌনে আটটার পর হরতালের সমর্থক ওই যুবক ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে জনতা তাঁকে ঘেরাও করে ধরে ফেলে। এরপর তাঁকে পিটুনি দেওয়া হয়। তিনি আরও বলেন, পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছে। তাঁর অবস্থা গুরুতর।
স্থানীয় ও পুলিশ সূত্র আরও জানায়, আজ সকালেও মোহরা এলাকায় হরতালের সমর্থকেরা টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ওই সময় সেখানে থেকে কাউকে আটক করা হয়নি।