ককটেল ফাটানোর সময় আটক ২ বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবারের হরতালের সমর্থনে গতকাল সোমবার সন্ধ্যায় ককটেল ফাটানোর সময় চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় পুলিশ এক যুবককে আটক করেছে। একই কারণে সন্ধ্যার দিকে কর্ণফুলী সেতুর দক্ষিণ পাশে শিকলবাহা কলেজ বাজার এলাকায় এক যুবককে গণপিটুনি নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এদিকে গতকাল সন্ধ্যায় কর্ণফুলী সেতুর দক্ষিণে পশ্চিম পটিয়ার শিকলবাহা কলেজ বাজার এলাকায় চারটি ককটেল ফাটায় একদল যুবক।