ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী গোলচত্বর এলাকায় সেমন্তি টাওয়ারের নিচতলায় অবস্থিত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রবেশপথে গতকাল রোববার পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। টাওয়ারের নিরাপত্তারক্ষী মো. রুবেল বলেন, ককটেল নিক্ষেপকারীদের একজনের হাতে পিস্তল ছিল। অবিস্ফোরিত ককটেলটি পরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে। টাওয়ারের মালিক আবু তাহের বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।