ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের সবুজসংঘের মোড়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন জানান, দুর্বৃত্তরা আওয়ামী লীগের কার্যালয়সংলগ্ন সড়কে ওই ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পাভেল, সালাম ও রাজ্জাক নামের তিনজন আহত হন। তাঁদের মধ্যে পাভেল ছাত্রলীগের কর্মী। আহত ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাগঞ্জ