ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উপাচার্যের বাসভবনের ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা জানান, গত শনিবার রাত সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকারের বাসভবনের ফটকের সামনে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় খানিকটা অন্ধকার থাকায় কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। ঘটনার সময় উপাচার্য ঢাকায় অবস্থান করছিলেন।