ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে গত শুক্রবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ হয়েছে। শহরের ফতেমোহাম্মদপুর লোকো রোডের মিলপট্টি এলাকায় এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঈশ্বরদী পৌর বিএনপির সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটি যুগ্ম আহ্বায়ক কে এম আক্তারুজ্জামান বলেন, শহরের মিলপট্টি এলাকার দলীয় কার্যালয়ের সামনে ককটেলটি বিস্ফোরিত হয়।