ককটেল বিস্ফোরণ প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শার বেনাপোল বন্দরসংলগ্ন বাহাদুরপুর সড়কে উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হুসাইনের বাড়ির ফটকের সামনে শনিবার দিন রাতে ককটেলের বিস্ফোরণ ঘটে। প্রতিবাদে গতকাল রোববার বিকেলে বেনাপোল বাজারে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিল থেকে হামলাকারীদের অবিলম্বে আটকের দাবি জানানো হয়। আকুল হোসাইন বলেন, রাত একটার দিকে বাড়ির ফটকের সামনে বিকট শব্দে ককটেল ফাটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।