ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রদলের ১১ জন আসামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত রোববার রাতে শাহবাগ থানার উপপরিদর্শক আবুবকর সিদ্দিক বাদী হয়ে এ মামলা করেন।আসামিরা হলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যলয় শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, যুগ্ম আহ্বায়ক হিরু, হাজী মুহম্মদ মুহসীন হলের সাবেক সভাপতি পাইলট ও শ্রাবণ এবং সাধারণ সম্পাদক এহতেশাম, সূর্য সেন হলের করিম সরকার, পিন্টু ও অনিক, জিয়া হলের রোকন, এফ রহমান হলের সাবেক সভাপতি আমিন এবং সেলিম।