ককটেল বিস্ফোরণে পথচারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের অলংকার মোড় এলাকায় ককটেল বিস্ফোরণে মোহাম্মদ নিশাত (৩০) নামের এক পথচারী আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে এই ঘটনা ঘটে।

নগরের পাহাড়তলী থানার এএসআই অজিত জানান, অলংকার মোড়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে নিশাত নামের এক পথচারী আহত হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এএসআই পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, ককটেল বিস্ফোরণে নিশাত দুই পায়ে আঘাত পেয়েছেন।