ককটেল বিস্ফোরণে পাঁচ শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভবানীপুর ইউনিয়নের বিলশুকা গ্রামে মাটিতে পুঁতে রাখা একটি পরিত্যক্ত ককটেলের বিস্ফোরণে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে স্থানীয় জিয়াদ শাহের চাষের জমিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বেলা সাড়ে ১২টার দিকে বিলশুকা গ্রামের বাড়ির পাশের জমিতে বাপ্পী, রাব্বী, পাপ্পু, সিজান ও শাকিব নামে পাঁচ শিশু খেলছিল। খেলার জন্য একপর্যায়ে তারা মাটি খুঁড়তে গেলে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে পাঁচজনই আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, মাটিতে পুঁতে রাখা একটি পরিত্যক্ত ককটেলের বিস্ফোরণে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।