ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্যসহ আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল চৌরাস্তার মোড়ে গত রোববার রাতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশের একজন কনস্টেবলসহ পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত পৌনে ১০টার দিকে মহিপাল চৌরাস্তার মোড় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে দাগনভূঞার দিকে রওনা হয়। এ সময় দুর্বৃত্তরা অটোরিকশাটি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল অটোরিকশার ওপর পড়ে। এতে আরোহী পুলিশের কনস্টেবল ছায়েদুল হকসহ পাঁচজন আহত হন। আহত অন্যরা হলেন শাহেদ মিয়া, তাঁর বোন কেয়া, আলাউদ্দিন দুলাল ও মো. আবদুল মালেক। ছায়েদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।