ককটেল বিস্ফোরণে শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে গতকাল সোমবার সকালে অন্তর (৯) নামের এক শিশু ককটেল বিস্ফোরণে গুরুতরভাবে আহত হয়েছে। এলাকাবাসী জানান, গতকাল সকালে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামের মোকছুদের রহমানের ছেলে অন্তর বাড়ির পাশে খেলা করছিল। সেখানে একটি জর্দার কৌটার মতো দেখতে পলিথিন মোড়ানো জিনিস সে দেখতে পায় এবং সেটি নিয়ে ভেতরে কী আছে দেখতে খোলার চেষ্টা করে। এ সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে সে গুরুতরভাবে আহত হয়। তার হাত ঝলসে যায়। তাকে প্রথমে ফেনী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।বালিগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে অন্তর নামের এক শিশু আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ জানান, তিনি বিষয়টি অবগত নন।