ককটেল বিস্ফোরণে শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভার বিরিঞ্চি গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে সুমন (৮) নামে এক শিশু আহত হয়েছে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী পৌরসভার বিরিঞ্চি হ্যাংকার বাড়ি এলাকার রাজমিস্ত্রি নুরুল ইসলামের ছেলে সুমন ঘরের পাশে খেলতে গিয়ে একটি পরিত্যক্ত ককটেল দেখতে পায়। সেটা নিয়ে খেলার একপর্যায়ে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল আফসার জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং খোঁজখবর নেওয়ার জন্য একজন কর্মকর্তাকে পাঠিয়েছেন।