ককটেলকে বল ভেবে খেলতে গিয়ে দুই শিশু হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালরঙের স্কচটেপ লাগানো ককটেলকে বল মনে করে ক্রিকেট ব্যাট দিয়ে খেলার সময় বিস্ফোরণে পিয়াংশু (৮) ও বিশাল (১১) নামের দুই শিশু আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার বানিয়ানগর এলাকার ঋষিকেশ দাস লেনে এ ঘটনা ঘটে। তাদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্রাপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, বিস্ফোরণের পর থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে বাকি চারটি তাজা ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।