ককটেলসদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া গ্রাম থেকে গতকাল সোমবার দুপুরে ককটেলসদৃশ ১১টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, কৃষক রাশেদুল ইসলামের বাড়ির একটি খড়ের গাদার ভেতরে বোমা রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে টেপ দিয়ে মোড়ানো ককটেলসদৃশ ১১টি বস্তু উদ্ধার করা হয়।

কুষ্টিয়া অফিস