ককটেলসদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেলা রেজিস্ট্রি কার্যালয়ের পাশে একটি খাবার হোটেলের পেছন থেকে গতকাল সকাল সাড়ে আটটার দিকে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে চরমপন্থী সংগঠন জনযুদ্ধের শতাধিক লিফলেট পাওয়া যায়। মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, পরিত্যক্ত অবস্থায় লাল টেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে সেগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।