ককটেলসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ককটেলসহ আটক

গোপালগঞ্জের মুকসুদপুরে ককটেলসহ আলী গাজী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সোয়া ১০টায় উপজেলা সদরের মুকসুদপুর ডিগ্রি কলেজ মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মুকসুদপুর থানায় ওসি ফেরদাউস হোসেন জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট এলাকা থেকে ককটেল বিক্রির জন্য এক ব্যক্তি মুকসুদপুরের কলেজ গেটে অপেক্ষা করবে—পুলিশের কাছে এমন সংবাদ ছিল। পুলিশ ওই স্থানে দাঁড়িয়ে থাকা আলী গাজীর ব্যাগে তল্লাশি করে চারটি ককটেল উদ্ধার করে। l গোপালগঞ্জ প্রতিনিধি

বিক্ষোভ সমাবেশ

ফরহাদ মাজহারকে খুলনায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন সাংবাদিক ইউনিয়নের নেতারা। গতকাল শনিবার সকালে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানে বোমা হামলা, ফরহাদ মাজহারের হুমকির প্রতিবাদে এবং ফরহাদ মাজহার ও বোমা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতারা নগরের বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেন। আনোয়ারুল কাজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মকবুল হোসেন, মুন্সি মো. মাহবুব আলম, আবদুল মালেক প্রমুখ।বক্তরা বলেন, সরকারি দল কালো আইন করে সাংবাদিকদের টুঁটি চেপে ধরে আর বিরোধী দল বোমা হামলা করে টুঁটি চেপে ধরে। l খুলনা অফিস

নির্বাচন অনুষ্ঠিত

ফরিদপুর জেলা রেন্ট-এ কার শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে মো. মনিরুজ্জামান সভাপতি ও লাবলু মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পারভেজ সরদার কার্যকরী সভাপতি, রুবেল মিয়া ও মো. দুলাল সহসভাপতি, সোহেল মিয়া ও মাসুদ রানা সহসাধারণ সম্পাদক, মোসলেম ফকির যুগ্ম সাধারণ সম্পাদক, জসীম খান প্রচার সম্পাদক, মো. দেলোয়ার খান সাংগঠনিক সম্পাদক, ফেলু প্রামাণিক ক্রীড়া সম্পাদক, জাহিদ শেখ দপ্তর সম্পাদক ও সিরাজ ব্যাপারী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার শহরের গোয়ালচামট এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। l ফরিদপুর অফিস

মানুষের ঢল

পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীনতম উৎসব শ্মশান দীপালিতে গতকাল শনিবার হাজারো মানুষের ঢল নামে। পটুয়াখালী শহরের এই মহাশ্মশানে প্রায় ৫০ বছর ধরে উৎসটির আয়োজন করা হচ্ছে। এ ছাড়া মহাশ্মশানে শ্মশানকালী মায়ের পূজা অনুষ্ঠিত হবে। তাই এই উৎসব আরও ব্যাপকভাবে উদ্যাপিত হচ্ছে। সন্ধ্যায় কয়েক হাজার প্রদীপের আলোতে আলোকিত হয় পুরো এলাকা। সকাল থেকেই দীপাবলি উপলক্ষে মন্দিরে পূজা-অর্চনাসহ বিভিন্ন আচার-অনুষ্ঠান শুরু হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। l পটুয়াখালী অফিস

ont-fam�% "u@;�=<dar";mso-bidi-language:BN'>পরে নবায়ন ও নতুন লাইসেন্স নেওয়া হবে।