ককটেলসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর নগরের নলজানী এলাকায় গতকাল রোববার দুপুরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মী। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে একটি তাজা ককটেলসহ তাঁদের আটক করে। তাঁরা হলেন স্থানীয় তেলিপাড়া এলাকার নূরুল আমীন (২০) ও মো. জয়নাল আবেদীন (২৯)। পরে তাঁদের জয়দেবপুর থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। গাজীপুর প্রতিনিধি