ককটেলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড থেকে গতকাল শনিবার বিকেলে চারটি ককটেলসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। তারা হচ্ছে ইমরান মণ্ডল ও আলামিন মণ্ডল। তারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। বাসস্ট্যান্ডে ওই দুই কিশোরের হাতের ব্যাগ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।