ককটেলসহ দুর্বৃত্তদের ধরতে পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ককটেল বা বোমাসহ দুর্বৃত্তদের ধরতে পারলে ১০ হাজার টাকা করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে পুরস্কার দেওয়া হবে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন। গতকাল সকালের দিকে গাড়ির টায়ারের সঙ্গে থাকা ককটেল বিস্ফোরণে এক ছাত্রীর ডান চোখে স্প্রিন্টার লাগে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে স্প্রিন্টার সরিয়েছেন। এর আগে গত বুধবার রাতে নগরের সাতটি মোড়ে একযোগে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে নাগরিক জীবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই অবস্থায় পুলিশ কমিশনার গতকাল এ ঘোষণা দেন। অতিরিক্ত পুলিশ কমিশনার বনজ কুমার মজুমদার এ প্রসঙ্গে বলেন, হরতালসহ রাজনৈতিক কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের মাত্রা বেড়ে গেছে। তাই দুর্বৃত্তদের ধরতে পুলিশ কমিশনার পুরস্কার ঘোষণা করেন।