ককটেলসহ মুকসুদপুরে গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ককটেল, বিস্ফোরকসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউছ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপীনাথপুর গ্রামের সাইদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে একটি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এ সময় গ্রামের আ. রাজ্জাক ফকির (২৮), নাসির ভূঁইয়া (২৬) ও সাইদুল শেখকে (২৬) আটক করা হয়। তাঁরা তিনজনই বিএনপির কর্মী। তিনি আরও বলেন, এই সময়ে বিএনপির কর্মীর বাড়ি থেকে এসব দ্রব্য উদ্ধারের ঘটনা প্রমাণ করে, তাঁরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন। পরে তাঁদের নামে মামলা করা হয়।