ককটেলে আঙুল হারাল শিশুটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুলে গতকাল মঙ্গলবার ককটেল বিস্ফোরণে সাড়ে তিন বছরের শিশু লিমা আক্তারের ডান হাতের চারটি আঙুল উড়ে গেছে। তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
কাফরুল থানার পুলিশ জানায়, লিমা পরিবারের সঙ্গে ইব্রাহিমপুরের ইটখোলা বাজারসংলগ্ন এলাকায় থাকে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে সে বাসার সামনে ময়লার স্তূপে স্কচটেপ মোড়ানো একটি বস্তু দেখে খেলার জন্য তা ডান হাতে নিতেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের চারটি আঙুল উড়ে যায়। তার কান্না শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। লিমার চাচা নুরুজ্জামান সাংবাদিকদের জানান, লিমার বাবা আল আমিন প্রাইভেট কারের চালক।