প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই তরুণ আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার রাত নয়টার দিকে কোয়ালিকান্দি গ্রামের জুয়েল (২১) ও রাজা মিয়া (২২) বাড়িতে ফিরছিলেন। এ সময় কামারপাড়া এলাকায় তাঁদের লক্ষ্য করে কে বা কারা দুটি ককটেল ছোড়ে। এতে জুয়েলের মাথা ও রাজা মিয়ার পায়ে আঘাত লাগে। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি