প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালবাগে গতকাল শুক্রবার সকালে ময়লায় পড়ে থাকা ককটেল বিস্ফোরণে জোহরা বেগম (৫০) নামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, জোহরা হাজারীবাগ বড় বস্তিতে থাকেন। তিনি সকাল সাড়ে পাঁচটার দিকে লালবাগের আমতলা এলাকায় ময়লা পরিষ্কার করছিলেন। এ সময় ময়লায় পড়ে থাকা একটি ককটেল বিস্ফোরিত হলে তিনি আহত হন। জানতে চাইলে লালবাগ থানার কর্তব্যরত এসআই নাজমুল হুদা এ রকম কিছু ঘটেছে কি না, তা জানাতে পারেননি।