ককটেলে কারখানা শ্রমিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে জামায়াত-শিবিরের কর্মীদের নিক্ষিপ্ত ককটেলে কারখানার একজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌরবাজার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম মো. আরমান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে বারইয়ারহাট পৌরবাজারে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি পৌরবাজার বাসস্ট্যান্ডে এলে মিছিল থেকে শিবিরের কর্মীরা একটি ককটেল ছুড়ে মারেন। ককটেলটি গাড়ি মেরামত কারখানার শ্রমিক আরমানের গায়ে পড়লে তিনি আহত হন। আরমানের ডান হাত ও পা ঝলসে গেছে।