ককটেলে জামায়াত নেতার ছেলেসহ দুই শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এবার ককটেল বিস্ফোরণে জামায়াতে ইসলামীর এক নেতা ও তাঁর ভাইয়ের দুই শিশুসন্তান আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই শিশুর নাম আহসানুল হক বান্না (১০) ও আবু মুসান্না (৫)। বান্নার বাবা আবদুস সামাদ নগরের ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। আবু মুসান্না আবদুস সামাদের ভাই আবদুস সালামের ছেলে।
হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে গিয়ে দেখা যায়, বান্নার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। তার চেতনা আছে। কথা বলতে চাইলে বোরকা পরা দুজন নারী শিশুটির মুখ চেপে ধরেন। মুসান্নার বাবা আবদুস সালাম জানান, আমবাগানে খেলার সময় কেউ তাদের দিকে ককটেল ছুড়ে মেরেছে। তবে মহানগর পুলিশের উপকমিশনার শাহ গোলাম মাহমদু জানান, আবদুস সালামের বাড়ির পাশে দুই শিশু খড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল। এ সময় খড়ের ভেতর থেকেই ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।