ককটেলে শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল সোমবার পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে তৌহিদুল ইসলাম (৭) নামের একটি শিশু আহত হয়েছে।
তৌহিদুল ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মো. শেখ ফরিদের ছেলে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মো. শেখ ফরিদ জানান, তিনি ফেনী শহরের একটি রেস্তোরাঁয় কাজ করেন। শহরের বারাহীপুর পুলিশ লাইনের পাশে পরিবারসহ ভাড়া বাসায় থাকেন তিনি। তিনি বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাঁর ছেলে তৌহিদুল খেলতে গিয়ে পাশের একটি ভবনের বারান্দায় রঙিন টেপ মোড়ানো বলের মতো একটি বস্তু দেখতে পায়। পরে সে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে তৌহিদুল আহত হয়।