ককটেলের আঘাতে ব্যাংক কর্মকর্তা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন দিদার মার্কেট এলাকায় গতকাল রোববার সকালে হরতালকারীদের ছোড়া ককটেলের আঘাতে সবুজ চৌধুরী (৩১) নামে এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল সকালে দেওয়ানবাজার বাসা থেকে বেরিয়ে টেম্পোতে চড়ে কর্মস্থলে যাওয়ার পথে সবুজ চৌধুরী এ হামলার শিকার হন। তিনি নগরের খুলশী এলাকার এক্সিম ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা।
মেডিকেল পুলিশ সূত্রে জানা যায়, সবুজ চৌধুরী গতকাল সকাল সোয়া নয়টার দিকে তাঁর বাসা থেকে বের হয়ে টেম্পোতে করে কর্মস্থলে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর হরতালকারীরা টেম্পোকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। এতে তাঁর পিঠে ককটেলের স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, সবুজ ককটেলের আঘাতে আহত হয়েছেন।