কক্সবাজার, নীলফামারী ও খুলনায় আজ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। খুলনার মুজগুন্নি স্টার ওয়ার্ল্ড শিশু পার্কে বেলা আড়াইটায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। এখানে দুই হাজার ৫৬২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে। কক্সবাজারে আজ বেলা দুইটায় সৈকত পাড়ের কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে জেলার ৮৭৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে। নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ সকাল ১০টায় জেলার এক হাজার জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে।