কক্সবাজার অনলাইন প্রেসক্লাব ও কনপার যৌথ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার অনলাইন প্রেসক্লাব ও কক্সবাজার নিউজপোর্টাল অ্যাসোসিয়েশনের (কনপা) যৌথ উদ্যোগে এক সভা গত ৬ নভেম্বর বিকেলে থানা সড়কের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অনলাইন প্রেসক্লাবের সভাপতি আকতার চৌধুরী। বক্তব্য দেন কনপার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া নিউজ সম্পাদক জহিরুল ইসলাম, কক্সবাজার টাইমস-এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, কক্সবাজার নিউজ-এর সহবার্তা সম্পাদক ইমাম খাইর, কক্সবাজার সংবাদ-এর সম্পাদক শাহাব উদ্দীন প্রমুখ।
সভায় ডিসেম্বরে বনভোজন, অনলাইন প্রেসক্লাব ও কনপার উপজেলা কমিটি গঠন, কনপার নির্বাচন ও ডিসেম্বরের মধ্যে সম্মেলন সম্পন্ন করা সিদ্ধান্ত হয়।