কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন জেলা কক্সবাজারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে চলতি জানুয়ারি সেশনে শিক্ষার্থী ভর্তির ফরম বিক্রির সময়সীমা ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তির ফরম বিক্রি হবে।
দেশের সার্বিক পরিস্থিতির কারণে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
উচ্চশিক্ষা লাভে আগ্রহী সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের চলমান জানুয়ারি সেশনে কোর্স ফি ২৫ ভাগ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। উল্লেখ্য, পর্যটন শহরের প্রাণকেন্দ্র কলাতলী চৌরাস্তা সংলগ্ন সাগর সৈকতের লাগোয়া স্থানে কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। বিস্তারিত ফোনে (০১৭৬২-৬৮৬২৭৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।