কক্সবাজার উত্তরণ মডেল বিদ্যালয়ে বিতর্ক ক্লাব গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বাইপাস সড়কের উত্তরণ মডেল বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে গত ২৪ এপ্রিল বিতর্ক ক্লাব গঠন করা হয়েছে। ওই দিন দুপুরে বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এক সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক মো. সিরাজুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এসএম নজরুল ইসলাম, উত্তরণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।

শেষে ২১ সদস্যের বিতর্ক ক্লাব কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ইয়াছমিন ও সাধারণ সম্পাদক নবম শ্রেণীর ছাত্র আমজাদ হোসেন। কমিটির অন্য সদস্যরা হলো সহসভাপতি শাহিনা আকতার, রবিউল হাসান, সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক রোকসানা আকতার, প্রচার সম্পাদক এস্তেফা বেগম, দপ্তর সম্পাদক নুরুল আবছার, ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ, সদস্য তছলিমা আকতার, কাউসার ফাতেমা, তাসমিন সুলতানা, ইমরান খান, এফ এম মেহেদী, আরিফুল্লাহ, নাছরিন জাহান, জান্নাতুল ফেরদৌস, ফাতেমা আকতার, মুসফিকা হক ও তানিয়া খানম।

উপদেষ্টা কমিটি: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তোফায়েল আহমদ, এসএম নজরুল ইসলাম, দেলোয়ার হোছাইন ও গিয়াস উদ্দিন আহমেদ।