কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আরও ৩ সদস্য নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আরও তিনজন সদস্য নিয়োগ করা হয়েছে।
গত সোমবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শ্যামলী নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কউকের পূর্ণকালীন তিন সদস্যের নাম ঘোষণা করা হয়।
নতুন নিয়োগ পাওয়া সদস্যরা হলেন সাইফুদ্দিন ফরাজি, বদিউল আলম ও প্রতিভা দাশ।
নতুন নিয়োগ পাওয়া সাইফুদ্দিন ফরাজি বলেন, সোমবার বিকেলে নিয়োগপ্রাপ্ত তিন সদস্য কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গত ২ ফেব্রুয়ারি জাতীয় সংসদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়। কউকের সদস্যসংখ্যা ১৫ জন। এর মধ্যে চারজন হবেন পূর্ণকালীন, আর ১১ জন খণ্ডকালীন।