কক্সবাজার উশু দলের মাসব্যাপী প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার উশু দলের মাসব্যাপী প্রশিক্ষণ ১১ জুন শেষ হয়েছে। ঢাকা শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই প্রশিক্ষণ চলে। মো. ছিদ্দিকুল ইসলাম ২৫ সদস্যের দলের নেতৃত্ব দেন। জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশন এই প্রশিক্ষণের আয়োজন করে।
১১ জুন সমাপনী অনুষ্ঠানে কক্সবাজার উশু দলের সদস্যদের সনদ বিতরণ করেন বাংলাদেশ উশু অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম খান। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি শেখ দলিল উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ রোস্তম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, ট্রেনিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হারুন প্রমুখ।
উশু দলে রয়েছে নুরুল আবছার, মোহাম্মদ আলমগীর, আনোয়ার হাসান চৌধুরী, আমান উল্লাহ, মীর মোশাররফ হোসেন, আকতার, নেজাম, করিম, সাজ্জাদ, সাকিব, আরিফ, সাদাবি, রোকসানা, বৈশাখী ও জয়শ্রী।