কক্সবাজার ও নীলফামারীতে নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ও মোবাইল ফোন কোম্পানি রবির উদ্যোগে সারা দেশে ২০১০ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। কক্সবাজার ও নীলফামারীতে আগামী ১৫ জুলাই এই আয়োজন করা হয়েছে। সংবর্ধনায় কৃতী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট দেওয়া হবে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ১৫ জুলাই বেলা দুইটায় জেলার শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। শহরের ঝাউতলায় হোটেল সাগরগাঁওয়ের নিচতলায় প্রথম আলো কার্যালয়ে নিবন্ধনের কাজ সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলছে। ১৩ জুলাই পর্যন্ত চলবে। নিবন্ধন করার সময় নম্বরপত্রের ফটো কপির অপর পৃষ্ঠায় শিক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মা-বাবার নাম বাংলায় লিখে জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: প্রথম আলো, কক্সবাজার অফিস, ফোন: ০৩৪১-৬২৮৫৩, ০১৫৫২-২০৩২৮৩, ০১৭১৩-১০৩৮৭৬।নীলফামারী শিল্পকলা মিলনায়তনে ১৫ জুলাই সকাল ১০টায় সংবর্ধনা দেওয়া হবে। নাম নিবন্ধন ১০ জুলাই থেকে শুরু হবে। যোগাযোগের ঠিকানা ‘মিডিয়া হাউস’ (প্রধান ট্রেডার্সের দোতালায়) বড় মসজিদ সড়ক নীলফামারী, ফোন ০১৮২৩০৬২৮৩৪, ০১৭১৩২০১৫৩৯।