কক্সবাজার ও ভান্ডারিয়ায় হরতালে সাড়া মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে জামায়াতের ডাকা আধা বেলা এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যার হরতালে সাড়া মেলেনি। গত কয়েক মাসে আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কক্সবাজারে জামায়াত এবং উপজেলা জামায়াতের আমির আবদুল গণিকে আটকের প্রতিবাদে ভান্ডারিয়ায় ১৮-দলীয় জোট এ হরতাল ডেকেছিল। কক্সবাজারে গতকাল সকাল থেকে ভারী বর্ষণ শুরু হওয়ায় প্রধান সড়ক ছিল ফাঁকা। হরতাল আহ্বানকারী জামায়াত-শিবিরের কাউকে মাঠে দেখা যায়নি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, এ পর্যন্ত জামায়াত-শিবিরের যাঁদের আটক করা হয়েছে, তাঁরা হত্যা ও পুলিশের ওপর হামলা মামলার তালিকাভুক্ত আসামি। তাঁদের মুক্তি দেওয়ার প্রশ্নই আসে না।এদিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় হরতাল আহ্বানকারী ১৮-দলীয় জোটের কোনো তৎপরতাই ছিল না।