কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কেন্দ্রীয় শ্মশানে সামাজিক সংস্থা বায়তুশ শরফের উদ্যোগে ২০ আগস্ট বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির নেতৃত্ব দেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম।
২০ আগস্ট সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার। এ সময় বক্তব্য দেন কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা (উত্তর) শাহ-ই-আলম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, পৌর কাউন্সিলর রাজবিহারী চৌধুরী, কক্সবাজার শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, নারীনেত্রী দীপ্তি শর্মা, মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি স্বপন পাল প্রমুখ।