কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন ও নির্বাচন ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে এম আর মাহবুব সভাপতি ও আহসান সুমন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা প্রিয়তোষ পাল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া। শিগগিরই ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।