কক্সবাজার জেলা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির নির্বাচন ১ জুন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নয়টি পদে নির্বাচিতরা হলেন সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, জ্যেষ্ঠ সহসভাপতি জহির আহমদ, সহসভাপতি মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক দীপক পাল, কোষাধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, কার্যকরী সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ শফি।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার দ্য ডেইলি স্টার-এর প্রতিবেদক মোহাম্মদ আলী জিন্নাত। নির্বাচন কমিশনার ছিলেন দৈনিক রুপসী গ্রাম–এর সম্পাদক মো. খোরশেদ আলম ও দৈনিক জনকণ্ঠ-এর প্রতিবেদক এইচ এম এরশাদ।