কক্সবাজার-টেকনাফ মহাসড়কে আজ পরিবহন ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ট্রাকমালিক শ্রমিক যৌথ ঐক্যপরিষদ আজ রোববার সকাল-সন্ধ্যা কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ধর্মঘটের ডাক দিয়েছে। এ সময়ের মধ্যে তাদের দাবিগুলো মেনে না নিলে কাল সোমবার থেকে দক্ষিণ চট্টগ্রামে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।কক্সবাজার-টেকনাফ সড়কের কোর্টবাজারে গতকাল শনিবার সন্ধ্যায় এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে ঐক্যপরিষদের আহ্বায়ক নঈমুল হক চৌধুরী জানান, ১৭ আগস্ট থেকে এই কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু ১৫ আগস্ট জেলা প্রশাসক এক সমঝোতা বৈঠকে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু এখন পর্যন্ত দাবি মেনে না নেওয়ায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।