কক্সবাজার-টেকনাফ সড়কে ১৮ ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন দিনের প্রবল বর্ষণে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার সাদৃকাটা এলাকায় নির্মাণাধীন একটি সেতুর বিকল্প রাস্তা (ডাইভারশন রোড) ধসে পড়েছে। ফলে গত রোববার রাত ১২টা থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৮ ঘণ্টা সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এতে টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করে আনা হিমায়িত মাছ, ছোলা, কাঠ, আদা, হলুদসহ অন্যান্য পণ্য চট্টগ্রাম-ঢাকা সরবরাহ সম্ভব হচ্ছে না।
সাদৃকাটা গ্রামের বাসিন্দা হাকিম উদ্দিন ও জমির উদ্দিন বলেন, তিন দিনের বর্ষণ আর পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে গত রোববার রাত ১২টায় বিকল্প সড়কটি ভেঙে যায়। ফলে কক্সবাজার-টেকনাফ সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ থাকে।