কক্সবাজার-টেকনাফ সড়কে জিপ খাদে পড়ে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-টেকনাফ সড়কে উখিয়া ডিগ্রি কলেজ-সংলগ্ন টিঅ্যান্ডটি এলাকায় যাত্রীবাহী জিপ খাদে পড়ে পথচারীসহ ১০ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার বিকেল চারটায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।সরেজমিনে জানা যায়, উপজেলার পালংখালী থেকে যাত্রীবাহী জিপ উখিয়া আসার সময় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া ডিগ্রি কলেজ-সংলগ্ন টিঅ্যান্ডটি এলাকায় পৌঁছালে, কক্সবাজার থেকে টেকনাফগামী যাত্রীবাহী মিনি বাসকে সাইড দেওয়ার সময় জিপটি খাদে পড়ে যায়।এ সময় পথচারী উখিয়ার রাজাপালং ইউনিয়নের শিলের ছড়া গ্রামের আবদুর রশিদের ছেলে ইসমাইল (২৫) গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।