কক্সবাজার-টেকনাফ সড়কে ১৫ টন সার ও ইয়াবা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গতকাল রোববার সকাল ১০টায় ১৫ টন টিএসপি সার জব্দ করেন। এ ছাড়া গত শনিবার রাতে টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫৯১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার তাজুল ইসলাম জানান, জব্দ করা ১৫ টন সার ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের ব্যাপারে বিভাগীয় মামলা করা হয়েছে।