কক্সবাজার পৌরসভায় ১১০ কোটি টাকার সাহায্যনির্ভর বাজেট
২১ বছর পর কক্সবাজার পৌরসভা কর্তৃপক্ষ চলতি (২০১২-১৩) অর্থবছরের জন্য ১০৯ কোটি ৮১ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। গত শনিবার বিকেল পাঁচটায় পৌরসভা কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ। বাজেট অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহামঞ্চদ জয়নুল বারী ও পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর। ঘোষিত বাজেট অনুযায়ী চলতি বাজেটে পৌরসভার রাজস্ব আয় থেকে উন্নয়ন খাতে যোগ হবে মাত্র পাঁচ কোটি ৮১ লাখ ৬২ হাজার টাকা। অবশিষ্ট প্রায় ৯৩ কোটি টাকা সংগ্রহ করা হবে বিভিন্ন অনুদান বা সাহায্য থেকে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই বাজেটকে সাহায্যনির্ভর বাজেট হিসেবে চিহ্নিত করছেন। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, কাউন্সিলর সিরাজুল ইসলাম ও মাহবুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ।